বিক্রয়ের বর্তমান নিয়ম ও শর্তাবলী
প্রযোজ্য সকল ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিসের ক্ষেত্রে
ব্র্যান্ড: Service Bajar
“এই বিক্রয়ের নিয়ম ও শর্তাবলী Service Bajar থেকে আপনার কাছে বিক্রি হওয়া সমস্ত ডিজিটাল পণ্য ও সার্ভিসের জন্য প্রযোজ্য।” এই শর্তাবলী পূর্ববর্তী সকল শর্তাবলী এবং গ্রাহকের যেকোনো সাধারণ বা নির্দিষ্ট শর্তাবলীকে বাতিল ও প্রতিস্থাপন করে।
প্রতিটি প্রতিষ্ঠানেরই কিছু নিয়ম–কানুন থাকে, Service Bajar–ও তার ব্যতিক্রম নয়। গ্রাহক ও আমাদের মধ্যে স্বচ্ছ ও সুস্থ সম্পর্ক বজায় রাখার স্বার্থে নিচের Terms & Conditions মনোযোগ দিয়ে পড়ে নেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
ওয়ারেন্টি নীতিমালা
- প্রোডাক্টভেদে আলাদা আলাদা ওয়ারেন্টি টার্মস ও রুলস প্রযোজ্য হয়।
- ওয়ারেন্টি সম্পর্কিত তথ্য সাধারণত প্রোডাক্ট পেজ বা ডেলিভারির সময় জানানো হয়।
- ওয়ারেন্টির আওতাভুক্ত প্রোডাক্টে নির্ধারিত সময়ের মধ্যে সমস্যা হলে আমরা সাপোর্ট দিতে বদ্ধপরিকর।
- বিক্রয়–পরবর্তী সাপোর্ট পলিসি সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
নো ওয়ারেন্টি প্রোডাক্ট
কিছু প্রোডাক্টে স্পষ্টভাবে উল্লেখ থাকতে পারে — “এই প্রোডাক্টে কোনো প্রকার ওয়ারেন্টি বা সাপোর্ট প্রযোজ্য নয়”
এই ধরনের প্রোডাক্ট ডেলিভারির পর কোনো রিপ্লেসমেন্ট, ওয়ারেন্টি বা সাপোর্ট প্রযোজ্য হবে না। তাই গ্রাহককে অবশ্যই অর্ডারের আগে শর্তাবলী যাচাই করতে হবে।
গ্রাহক/ডিভাইসজনিত সমস্যায় ওয়ারেন্টি প্রযোজ্য নয়
- ভুল ইমেইল বা একাউন্টে লগইন
- থার্ড-পার্টি সফটওয়্যার বা টুল ব্যবহার করে একাউন্ট ফ্ল্যাগ হওয়া
- ডিভাইস ফরম্যাট বা রিসেটের কারণে ডাটা/এক্সেস হারানো
- একাধিক ডিভাইসে লগইন, শেয়ারিং বা নিয়ম বহির্ভূত ব্যবহার
ওয়ারেন্টি ও সাপোর্ট সময়সূচি
- সাধারণত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাপোর্ট দেয়া হয়।
- হাই লোড, সার্ভার বা টেকনিক্যাল সমস্যায় সাপোর্টে বিলম্ব হতে পারে।
- ওয়ারেন্টির আওতায় যত দ্রুত সম্ভব সমাধান দেয়ার চেষ্টা করা হয়।
রিমোট সাপোর্ট
- TeamViewer
- AnyDesk
- Google Meet (Screen Share সহ)
যেহেতু এটি ডিজিটাল ও অনলাইন সাবস্ক্রিপশন সার্ভিস, তাই কিছু ক্ষেত্রে সাপোর্ট পেতে ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
ডেলিভারি নীতিমালা
- Service Bajar একটি সম্পূর্ণ ডিজিটাল সার্ভিস প্ল্যাটফর্ম।
- ডেলিভারি হয় ইমেইল, Messenger বা WhatsApp-এর মাধ্যমে।
- ডিজিটাল প্রোডাক্টে সাধারণত কোনো ডেলিভারি চার্জ নেই।
ডেলিভারি সময়
- সাধারণত ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়া হয়।
- প্রোডাক্ট পেজে উল্লেখিত আনুমানিক সময় দেখে অর্ডার করা উচিত।
অর্ডার ক্যানসেল ও রিপ্লেসমেন্ট
শুধুমাত্র Service Bajar যদি প্রোডাক্ট ডেলিভারি দিতে ব্যর্থ হয়, তখনই অর্ডার বাতিল বা রিপ্লেসমেন্ট প্রযোজ্য হবে।
- ইচ্ছা পরিবর্তন বা অন্য জায়গা থেকে কিনলে ক্যানসেল প্রযোজ্য নয়।
- ডেলিভারি ব্যর্থ হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ডের অপশন থাকতে পারে।
নিয়ম পরিবর্তনের অধিকার
Service Bajar যেকোনো সময়, পূর্ব ঘোষণা ছাড়াই এই নিয়ম ও শর্তাবলী পরিবর্তন বা সংশোধনের সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। আপডেট প্রকাশের তারিখ থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।
গুরুত্বপূর্ণ নোট
- ডিজিটাল প্রোডাক্ট – আগে পেমেন্ট, পরে ডেলিভারি
- প্রোডাক্ট কেনার মাধ্যমে সর্বশেষ Terms & Conditions এ সম্মতি প্রদান করা হয়
- ওয়ারেন্টি ও সাপোর্ট সম্পূর্ণভাবে নির্ধারিত রুলস অনুযায়ী